ঝালকাঠিতে ইপিআই ভবন উদ্বোধন

  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ০৩:৫৩
  • 828 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ০৩:৫৩
  • 828 বার পঠিত
ঝালকাঠিতে ইপিআই ভবন উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য ইপিআই ভবন নির্মাণ করা হয়েছে। বুধবার দুপুরে নতুন ভবনের উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষেপ্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

 

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাফর আলী দেওয়ান, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. ছবির হোসেন।

 

সিভিল সার্জন কার্যালয়ের আধুনিক সরঞ্জামাদিসহ পাশেই ভবনটি নির্মাণ করা হয়। ইউনিসেফের অর্থায়নে এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। একই দিন ঝালকাঠি সদর হাসপাতালে ফ্লু কর্নারের জন্য একটি নতুন ভবন উদ্বোধন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581