ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ০৪:০৯
  • 790 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ০৪:০৯
  • 790 বার পঠিত
ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে মুজিববর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার
দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। এতে জেলার চার উপজেলা থেকে দুই শতাধিক শিক্ষক অংশ নেয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল কুদ্দুস, সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলাম, সহসভাপতি আবদুর রাজ্জাক সিকদার,
সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম। মানববন্ধনে বক্তারা মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কাছে স্বতন্ত্র
ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

 

পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাইমারির ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মুজিববর্ষে জাতীয়করণ
ঘোষণা, কোপ বিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরের অন্তর্ভূক্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম
শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজন অন্তর্ভূক্ত, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা,
অফিস সহায়ক নিয়োগ, পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493