নলছিটিতে কিশোরীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক

  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৩:৪৪
  • 764 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৩:৪৪
  • 764 বার পঠিত
নলছিটিতে কিশোরীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক

ঝালকাঠি প্রতিনিধি \
ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে (১২) নিপীড়নের অভিযোগ উঠেছে মো.রিপন হোসেন হাওলাদার নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন। তঁার মুঠোফেনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রবিবার রাতে ওই ছাত্রীর মা নলছিটি থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত মো. রিপন হোসেন হাওলাদার উপজেলার মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে শহরের পুরানবাজার এলাকার মো.তাহের হাওলাদারের ছেলে। পুরানবাজার এলাকায় গত ২১ অক্টোবর (বুধবার) সকালে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে নিপীড়নের পর থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষক রিপন হোসেন ও স্থানীয় একটি মহল চেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে শেষ রক্ষা হয়নি।
অভিযোগসূত্রে জানাগেছে, শিক্ষক রিপন হাওলাদার ছয় সাত মাস ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। মেয়েটি শহরের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গত ২১ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় রিপন হাওলাদার ওই ছাত্রীকে তঁার বাসার সামনে একা পেয়ে ঝাপটে ধরেন। সে কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়ন করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রিপন সটকে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি ও স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি কিশোরীর মাকেও মামলা না করার জন্য চাপ দেওয়া হয়। মেয়েটির পরিবার বিচারের দাবিতে পুলিশের স্মরণাপন্ন হলে গা ঢাকা দেয় শিক্ষক রিপন। এ বিষয়ে জানতে ওই শিক্ষকের মুঠোরফানে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার বলেন, মেয়েটিকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581