৫ দিন ইন্টারনেটের গতি কিছুটা ধীর থাকতে পারে

  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৬:১৯
  • 717 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৬:১৯
  • 717 বার পঠিত
৫ দিন ইন্টারনেটের গতি কিছুটা ধীর থাকতে পারে

দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামতকাজের জন্য এই সমস্যা হতে পারে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ তাদের গ্রাহকদের এই বিষয়টি জানিয়ে ই-মেইল করেছে। তারা বলছে, আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামতকাজ চলার কথা।

দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। বাকিদের সমস্যা হবে না।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এ যুক্ত হয় ২০০৫ সালে। এটির মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত হয় বলে উল্লেখ করেন ইমদাদুল হক। তিনি বলেন, সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির দুজন কর্মকর্তা আজ বলেন, বাংলাদেশ অংশে কোনো মেরামত হচ্ছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে ১০ কোটির বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493