ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড

  • আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ০২:৪২
  • 756 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ০২:৪২
  • 756 বার পঠিত
ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড

ঝালকাঠি প্রতিনিধি \
ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় যুবদলের যুগ্মসম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জি এম আবদুস সবুর কামরুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সামনের দিকে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ শোভাযাত্রার ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে ঢুকতে না পেরে পুলিশের বেষ্টনীর মধ্যেই সমাবেশ করে। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্মসম্পাদক জি এম আবদুস সবুর কামরুল, সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন ও জেলা বিএনপির যুগ্মসম্পাদক সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সহসভাপতি কামাল মল্লিক, যুগ্মসম্পাদক সেলিম হাসান। বক্তারা শোভাযাত্রায় পুলিশের বাধার তীব্র সমালোচনা করে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581