মনপুরায় এক শিশুকে ধর্ষণচেষ্টা ॥ থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২০, ০৫:৩৪
  • 755 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২০, ০৫:৩৪
  • 755 বার পঠিত
মনপুরায় এক শিশুকে ধর্ষণচেষ্টা ॥ থানায় মামলা দায়ের

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় নিজ বাড়িতে একা পেয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্ঠা করা হয়। একজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই শিশুটির মা মিনারা বেগম। এই ঘটনায় এখন পর্যন্ত ধর্ষণ চেষ্ঠার আসামীকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে শালিসী বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণ চেষ্ঠায় অভিযুক্ত রিপন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ বেত নির্ধারন করে। কিন্তু শালিসীতে দুই বেত দেওয়া হলেও ৫০ হাজার টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শিশুটির মা ।

ঘটনাটি গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন ওই শিশুটির বাড়িতে ঘটে। পরে রবিবার সকালে শিশুটির মা বাদী হয়ে রিপন মাঝি (৪৫) নামে থানায় মামলা দায়ের করে।

শিশুটির চাচা জহির জানান, শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে রিপন মাঝি সহ শিশুটিকে একসাথে ঘরের ভিতরে দেখতে পাই। তখন রিপন মাঝিকে জিজ্ঞাসা করতেই রিপন মাঝি পা ধরে ক্ষমা চায়। পরে আমার ভাবিকে কেন শিশুটিকে একা ঘরে রেখে গেছে তার জন্য রাগ করি।

শিশুটির মা জানান, শুক্রবার দুপুরে দুই মেয়েকে রেখে পাশের বাড়িতে যান। এই সুযোগে রিপন মাঝি ঘরে ডুকে বড় ৮ বছরের মেয়ের সাথে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে আমার চাচাতো দেবর জহির পুকুরে গোসল করতে আসলে ঘটনাটি দেখে। পরে স্থানীয়ভাবে শালিসীতে রিপন মাঝিকে ৫০ হাজার টাকা ও ৫০ বেত নির্ধারন করে। কিন্তু দুই বেত দেওয়া হলেও ৫০ হাজার টাকা দেয়নি। পরে রবিবার থানায় মামলা করি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এক শিশুকে ধর্ষণচেষ্টায় থানায় মামলা হয়েছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493