নলছিটিতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২০, ০৫:৩৫
  • 717 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২০, ০৫:৩৫
  • 717 বার পঠিত
নলছিটিতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে নলছিটি উপজেলার সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদারের দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত ও সেচ্ছাচারীতার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় তালতলা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সুবিদপুর ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য ও এলাকাবাসী অংশ নেয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান মো. মানছুর খান, ইউপি সদস্য আবদুল জলিল মৃধা, রেজাউল করিম সোহাগ খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যাবহার করে নানা অনিয়নম ও দুর্নীতি করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কোন কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাত করেন আবদুল মান্নান। গত পাঁচ বছর ধরে তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী দুর্নীতিবাজ মান্নান সিকদারকে চেয়ারম্যানের পদ থেকে দাবি জানান।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493