চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক অজ্ঞান অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:৫৩
  • 708 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:৫৩
  • 708 বার পঠিত
চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক অজ্ঞান অবস্থায় উদ্ধার

খোঁজ মিলেছে চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারের। রোববার রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় রাস্তার পাশে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এর ৪ দিন আগে নিখোঁজ হয়েছিলেন তিনি।

স্থানীয় লোকজন জানান, অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে গোলাম সরোয়ারকে পাওয়ার পর স্থানীয়রা কুমিরার একটি দোকানে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, কুমিরায় একটা লেকের পাশে উনাকে পাওয়া গেছে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি থানাকে জানিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় গোলাম সরোয়ারের গায়ে সেন্ডো গেঞ্জি ও পরনে ছিল শুধু আন্ডারওয়্যার। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে নিয়ে যান একটি ডেকোরেটরে। সেখানে তাকে দোকানের ফ্লোরে অচেতন অবস্থায় শুইয়ে রাখা হয়।

সেখানে জড়ো হন অনেক লোক। হাজির হন পুলিশ, গণমাধ্যমকর্মীসহ অনেকে। এক পর্যায়ে গোলাম সরোয়ারকে স্থানীয় হাসপাতালে নেয়ার জন্য চেষ্টা করছিল স্থানীয় লোকজন। এ সময় সরোয়ার সবার পা জড়িয়ে ধরার চেষ্টা করে শুধু বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’

এ সময় লোকজন তাকে আশ্বস্ত করে বলেন, তারা তাকে বাঁচাতে সহায়তা করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493