নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ০৩:২১
  • 729 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ০৩:২১
  • 729 বার পঠিত
নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নতুন মোটরসাইকেল আবদার করে না পেয়ে মো. তাইমুর হোসেন খান (১৮) নামে এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার রাত ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার খানবাড়িতে এ ঘটনা ঘটে।
তাইমুর ওই এলাকার মো. আমির হোসেন খানের ছেলে ও মঠবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, তাইমুর পরিবারের কাছে নতুন মোটরসাইকেল ক্রয় করার বায়না ধরেন। পরিবার করোনার এই সময় মোটরসাইকেল দিতে অপরাগতা প্রকাশ করে।

এ সময় তাইমুর ঘর থেকে সবাইকে বের করে ভেতর থেকে দরজা লক করে নিজ কক্ষের সিলিংফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বাহির থেকে দরজা ভেঙে তাইমুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই মেডিকেল থেকে মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১৮)। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581