কাঁঠালিয়ায় যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ০৫:৪৫
  • 749 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ০৫:৪৫
  • 749 বার পঠিত
কাঁঠালিয়ায় যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে সোমবার সকালে জেহাদ হোসেন (৩২) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেহাদ ওই এলাকার মৃত ছোবাহান খলিফার ছেলে। পুলিশ ও জেহাদের মা ছবি বেগম জানান, রবিবার বিকেলে বাড়ির পাশের জেহাদ তাঁর সবজি ক্ষেতে সার দিতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে স্বজনদের বাড়ি ও আশেপাশে তাকে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ সোমবার সকালে স্থানীয়রা সবজি ক্ষেতের কাছে একটি ডোবায় জেহাদের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581