ঝালকাঠিতে ভুয়া চিকিৎসক সহযোগিসহ আটক/ এক বছর করে কারাদন্ড

  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ০৫:৪৭
  • 782 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ০৫:৪৭
  • 782 বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে উৎপল পাল (২৮) নামে একজন ভুয়া চিকিৎসক ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদকে (৩৭) আটক করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পুটিয়াখালী মিরেরহাট এলাকায় পুপুলার মেডিকেল হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। সোমবার তাদের কারাগারে পাঠানো হয়। দ-প্রাপ্ত উৎপল পাল বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের পরিতোষ পালের ছেলে ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ বরগুনা সদর উপজেলার নলিমাইঠা গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উৎপল পাল চিকিৎসক না হয়েও প্যাডে ডাক্তার লিখে মানুষকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন থেকে পুটিয়াখালী মিরেরহাট এলাকার বাসিন্দাদের চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন। আর এ কাজে জুয়েল আহম্মেদ তাকে সহযোগীতা করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদ- প্রদান করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581