ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন/ সৈয়দ হোসেন আহ্বায়ক ও শাহাদাত হোসেন সদস্য সচিব

  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০৫:১৭
  • 830 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০৫:১৭
  • 830 বার পঠিত
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন/  সৈয়দ হোসেন আহ্বায়ক ও শাহাদাত হোসেন সদস্য সচিব

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট সৈয়দ হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনকি সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নতুন কমিটি গঠনের খবর মঙ্গলবার দুপুরে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। এর আগে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এতে মোস্তফা কামাল মন্টুকে সভাপতি ও মনিরুল ইসলাম নুপুরকে সাধারণ সম্পাদক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝালকাঠি জেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। বিলুপ্ত কমিটির সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ হোসেনকে আহ্বায়ক ও যুগ্মসম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির একটি সূত্র জানায়, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বিনয়ী ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় ঝিমিয়ে পড়া দলের সকল কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, নতুন কমিটি উপহার দেওয়ায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই। তাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবো। দলের মধ্যে কোন ধরনের বিভাজন থাকবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের ঘোষিত কর্মসূচি পালন করা হবে।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটিকে সর্বাত্তক সহযোগিতা করা হবে। যেকোন প্রয়োজনে ডাকলেই আমাকে পাবে তারা। নতুন কমিটি আরো দুর্বার গাতিতে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493