নিউ হ্যাম্পশায়ারে এক কেন্দ্রে ট্রাম্প, অন্যটিতে বাইডেন জয়ী

  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০৫:২২
  • 836 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০৫:২২
  • 836 বার পঠিত
নিউ হ্যাম্পশায়ারে এক কেন্দ্রে ট্রাম্প, অন্যটিতে বাইডেন জয়ী

যুক্তরাষ্ট্রে প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। এর সব কটি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ঐতিহ্য অনুযায়ী ডিক্সভিল নচ নামের এলাকার ভোটাররা গতকাল সোমবার মধ্যে রাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে যান। আজ মঙ্গলবার রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্রত্যেকে ভোট দেন করেন।

২০১০ সালের পরিসংখ্যান থেকে জানা যায়, ডিক্সভিল নচ ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন।

কাছেই মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়ে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

২০১৬ সালেও প্রথম প্রহরের ভোটকেন্দ্র ডিক্সভিল নচ কেন্দ্রে হিলারি ক্লিনটন জয়ী হয়েছিলেন। রাজ্যের চূড়ান্ত ভোটে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে ইলেকটোরাল ভোট জিতেছিলেন রিপাবলিকানপ্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেওয়ার ঐতিহ্য রাজ্যের ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের। এবার করোনা মহামারির কারণে এই ঐতিহ্যের কিছুটা ব্যত্যয় ঘটতে পারে বলে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত নিউ হ্যাম্পশায়ার রাজ্যের সেই এলাকায় সোমবার মধ্যরাতের পর ভোট নিয়ে ঐতিহ্য রক্ষা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581