ঝালকাঠিতে মাথার চুল কেটে কিশোরী স্ত্রীকে নির্যাতন: স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ০৫:৪৭
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ০৫:৪৭
  • 787 বার পঠিত
ঝালকাঠিতে মাথার চুল কেটে কিশোরী স্ত্রীকে নির্যাতন: স্বামী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কিশোরী স্ত্রীকে চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ভিকটিম নাদিরা আক্তারকে (১৪) উদ্ধার এবং স্বামী আবু সাইদ হাসানকে (২১) আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ৫০ গ্রাম কাটা চুল উদ্ধার করা হয়।

আটক আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা সূত্রে জানা যায়- হাসান ও নাদিরা গত বছরের ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মারধরের একপর্যায়ে দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেন হাসান। এ সময় নাদিরার চিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার, হাসানকে আটক ও কাটা চুল উদ্ধার করে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা চাঁন মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা করছেন। শনিবার হাসানকে আদালতে পাঠানো হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581