নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে হামলা এক পরিবারের চারজন আহত

  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ০৬:০০
  • 823 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ০৬:০০
  • 823 বার পঠিত
নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে হামলা এক পরিবারের চারজন আহত

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে এক পরিবারের চারজনকে। শনিবার দুপুরে উপজেলার সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফারুক হোসেন খান (৫০), তাঁর স্ত্রী রিমু বেগম (৪০), ছেলে রাসেল খান (১৯) ও পুত্রবধূ সাবানা আক্তার (১৮)। গুরুতর অবস্থায় তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানায়, প্রতিবেশী দেলোয়ার হাওলাদার ও শিশু দাসের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ফারুক হোসেন খান ও তাঁর পরিবারের। শনিবার ফারুক হোসেনের একটি ছাগল শিশু দাসের একটি লাউগাছ খেয়ে ফেলে। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ছাগল বেধে রেখে ৫০০ টাকা জরিমানা দিতে বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শিশু দাস, তার ছেলে সজিব দাস, শুভ দাস, দেলোয়ার হোসেন হাওলাদার, তার ছেরে শাহিন হাওলাদার ও জাহিদ হোসেন দা, ছুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে ও পিটিয়ে ফারুক হোসেন খান ও তাঁর পরিবারকে আহত করে।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581