বরিশাল ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার জামিন শুনানী ছিল আজ। পরে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন আদালত। এই খবর পেয়ে কোর্টের বারান্দায় অঝোড়ে কেঁদেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন। হাইকোর্টের আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে শিরিনকে অঝোড়ে কাঁদতে দেখা যায়। জানতে চাইলে তিনি বলেন, অনেক আশা নিয়ে আজকে কোর্টে এসছিলাম। মনে করেছি প্রিয় নেত্রী আজ জামিন পাবেন। কিন্তু তাকে জামিন দেয়া হল না। তাই মনকে বুঝাতে পারছি না।