চার দফা দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের

  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ২৩:৩২
  • 788 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ২৩:৩২
  • 788 বার পঠিত
চার দফা দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক।। আগামীকাল রবিবারের মধ্যে সেশনজট নিরসনসহ চার দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন তারা।

করোনার মধ্যে বন্ডসই নিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া আশ্বাসের লিখিত দিতে হবে।

চার দফা দাবির মধ্যে রয়েছে-করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

গত সপ্তাহে চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা। গেল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের সাথে বৈঠক করেন তারা। সেখানে সমাধান না হলে মহাখালীতে সড়ক অবরোধ করেন তারা। পরে স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালকের সাতদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

সূত্র: বিডি-প্রতিদিন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493