দৌলতখানে জমি দখল করে ঘর নির্মাণ থানায় অভিযোগ

  • আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ১০:০৮
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ১০:০৮
  • 812 বার পঠিত
দৌলতখানে জমি দখল করে ঘর নির্মাণ থানায় অভিযোগ

দৌলতখান(ভোলা)প্রতিনিধি\
ভোলার দৌলতখানে জমি দখল করে জোরপূর্বক বসতঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। দৌলতখান থানার উপ-পরিদর্শক মাহামুদুল হাসান শুক্রবার ঘটনাস্থলে গিয়ে ঘর নিমার্ণ স্থগিত রাখার নির্দেশ দেন। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিদারউল্লাহ্ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোঃ আলমগীর খান গংদের ২.১৯ একর ওয়ারিশ সম্পত্তি মোঃ শাহাজান খান গংদের জবর দখলে রয়েছে। এঘটনায় ২৭ অক্টোবর মোঃ আলমগীর খানের ফুফাতো ভাই মোঃ শাহী এমরান বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে ও মোঃ শাহী এমরান জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ শাহাজান খান গংদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার ফয়সালাও হয়েছে। ফয়সালায় জমি আমরা পাওনা হই। তবে মোঃ শাহাজান খান গংরা পাওনা জমি আমাদের বুঝিয়ে না দিয়ে বিরোধীয় সম্পত্তিতে জবর দখল করে জোরপূর্বক ঘর নিমার্ণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বসতঘর নির্মাণ স্থগিত রাখার নির্দেশ দেন। জানা গেছে, শাহাজাহান খান গং ও আলমগীর গং উভয় আত্মীয় স্বজন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিরোধীয় তফসিল সম্পত্তির বিবরণে রয়েছে, দিদারউল্লাহ্ মৌজার জেএল নং- ৩০, তৌজি নং- ৩১, পিএস খতিয়ান নং- ৬০১, আরএস খতিয়ান নং- ৪৮৫, এসএ খতিয়ান নং- ৪৩৫। এসএ দাগ নং-১৯৫২, ১৯৫৩, ১৯৫৪ সহকারে আরও ১৯ টি দাগ রয়েছে। যার মধ্যে ২.১৯ একর ওয়ারিশ সম্পত্তি নিয়ে মোঃ শাহাজান খান গংদের সাথে ও মোঃ আলমগীর খান গংদের বিরোধ রয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য মনির জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে মোঃ শাহী এমরান আমাকে জানিয়েছে। এদিকে প্রতিপক্ষ শাহাজান খানের ভাতিজা এয়ার মোহাম্মদ খান জানান, দীর্ঘদিন ধরে আমরা এসব সম্পত্তি ভোগ দখল করে আসছি। তবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে মোঃ শাহী এমরান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493