যেভাবে ধরা পড়লেন এসআই আকবর

  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৫:২৯
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৫:২৯
  • 801 বার পঠিত
যেভাবে ধরা পড়লেন এসআই আকবর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সীমন্ত এলাকা থেকে ভারতীয় খাসিয়ারা আটক করে স্থানীয় বাংলাদেশিদের কাছে তুলে দেয়। পরে বিজিবির মাধ্যমে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

খাসিয়ারা আকবরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ওই সময় তাকে বলতে শোনা গেছে, তাকে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হতে পারে সেজন্য তিনি ভারতে আশ্রয় নেন। দুই মাস পরে পরিবেশ শান্ত হলে তাকে ফিরতে বলা হয়। খাসিয়াদের ধারণ করা একটি ভিডিও ক্লিপ সমকালের কাছে রয়েছে।

রায়হান হত্যার দু’দিন পর গা ঢাকা দেন এসআই আকবর। পালিয়ে যান ভারতে। ঘটনার ২৮ দিনের মাথায় সোমবার সকালে ভারতের ডনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তর থেকে এসআই আকবরকে আটক করে। রোববার রাতে তাকে আটক করে বেধে রাখা হয়েছিল বলে একটি সূত্র জানিয়েছে। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে খাসিয়ারা তাকে তুলে দেয়। বিকেল ৩ টার দিকে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয়েছে।

গত ১১ অক্টোবর রাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। ১১ অক্টোবর রাতে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদি হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। ইতোমধ্যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে এএসআই আশেক এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাসকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে পিবিআই।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানিয়েছেন, কানাইঘাটের ডনা সীমান্ত থেকে এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কানাইঘাট থানায় রয়েছেন। এদিকে বিকাল ৫টার দিকে আকবরকে নিয়ে সংবাদ সম্মেলন করতে পারে পুলিশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493