ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৩:৪৬
  • 806 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৩:৪৬
  • 806 বার পঠিত
ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি \
উপকূলবাসীর জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষা ও ভয়াল ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ঝালকাঠি প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সুজন-সুশাসনের জন্য নাগরিক, সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশন, কালের কণ্ঠ শুভসংঘ ও যুগান্তর পাঠক ফোরাম। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সচেতন নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সুজনের জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, জেলা অনলাইন সম্পাদক পরিষদের সভাপতি কে এম সবুজ ও সাধারণ সম্পাদক অলোক সাহা, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক।
১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণএবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে এই দিনটিকে ‘উপকূলদিবস’ হিসাবে পালন করা হচ্ছে। সমাবেশে বক্তারা সরকারের কাছে এ দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581