২ গোলে নেপালকে হারাল বাংলাদেশ

  • আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২০, ০৭:০৮
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২০, ০৭:০৮
  • 759 বার পঠিত
২ গোলে নেপালকে হারাল বাংলাদেশ

মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ে ১৭০ – এ থাকা নেপাল।

আর নেমেই বাজিমাত করল জেমি ডের শিষ্যরা।
২-০ গোলে নেপালকে হারাল জামাল ভূঁইয়ার বাংলাদেশ।

বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। লাল-সবুজের স্ট্রাইকাররা নেপালকে চেপে ধরে রাখে। ম্যাচের ১০ মিনিটেই এর ফল পায় বাংলাদেশ।

ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে ভেসে আসা বলে ডান পায়ে গোল করেন আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।

করোনা পরিস্থিতিতে উপস্থিত থাকা দর্শকদের উচ্ছ্বাসে ভাসান জীবন।

এরপর আরও বেশ কয়েকটি ক্ষুরধার আক্রমণ চালালেও সফল হননি সুমন রেজা, ইব্রাহিম ও সাদ উদ্দিন।

মোহাম্মদ ইব্রাহিম ও জীবন দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরই মধ্যে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। কয়েকটি দুর্দান্ত আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।

ফলে ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতিয়ার্ধে নেমেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। চমৎকার সব পাসে নেপালের খেলোয়াড়দের নাচিয়েছে জেমি ডের শিষ্যরা।

এভাবে খেলার ৮০ মিনিটে গিয়ে ফের সফল হয় বাংলাদেশ। ব্যবধান দ্বিগুন করেন মাহবুব। একক নৈপূণ্যে চমৎকারভাবে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন মাহবুব।

২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ শেষ করে বাংলাদেশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493