ঝালাকঠিতে আমির হোসেন আমুর জন্মদিন পালিত

  • আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২০, ০৫:৪০
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২০, ০৫:৪০
  • 778 বার পঠিত
ঝালাকঠিতে আমির হোসেন আমুর জন্মদিন পালিত

ঝালকাঠি প্রতিনিধি ॥
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক শিল্পমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর (এমপি) ৭৯তম জন্মদিন আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাত ১২টা এক মিনিটে আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনে দোয়ায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা কৃষক লীগের সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা মো. কামাল শরীফ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন।
এদিকে আমির হোসেন আমুর জন্মদিন উপলক্ষে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ সকাল ১০টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করে। কেক কাটেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুর রশীদ। এদিকে জেলা যুবলীগ, সদর উপজেলা পরিষদ, নলছিটি উপজেলা আওয়ামী লীগ, নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওয়াহেদ কবির খান, ডা. এসকেন্দার আলী খানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমির হোসেন আমুর জন্মদিন পালিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581