ঝালকাঠিতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ০৫:৩৬
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ০৫:৩৬
  • 765 বার পঠিত
ঝালকাঠিতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি মিছিল ও সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) তৃতীয় শ্রেণির কর্মচারীদের টানা ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। মঙ্গলবার তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল ও সমাবেশ করছেন তাঁরা। ফলে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়, ভূমি কার্যালয় ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের সব ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই এসব দপ্তরে কাজে এসেও কর্মবিরতির কারণে ফিরে যাচ্ছেন।
কালেক্টরেটে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে ১৫দিনের কর্মবিরতি শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের বারান্দা অবস্থান নিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন শুরু করেন।
সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, ডিসির সিএ মো. মাইনুল হাসান রিয়াদ, জহিরুল ইসলাম, গিয়াস মৃধা ও শাহাদাত হোসেন তালুকদার। সভায় বক্তরা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দীঘদিন ধরে তারা পদ ও বেতনবৈষম্যের শিকার হয়ে আসছেন। ভূমি অফিসের তহশীলদারদের পদ-পদবি ও বেতন স্কেল পাঁচ ধাপ বাড়ানো হলেও তাদের পদ ও বেতন স্কেলের কোন পরিবর্তন হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581