নলছিটিতে শিক্ষককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা

  • আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ০৫:২২
  • 916 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ০৫:২২
  • 916 বার পঠিত
নলছিটিতে শিক্ষককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় শিক্ষক মামুন হোসেনকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার রাতে শহরের কলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও আহতের স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে।
আহত শিক্ষক মামুন হোসেন জানান, তিনি নলছিটির প্যালেস্টাইন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। পৌর ছাত্রলীগের সভাপতি কাওছার হোসেন সালমানের নেতৃত্বে ৪-৫জন ছাত্রলীগ নেতাকর্মী মঙ্গলবার রাতে তাকে স্টীমারঘাট এলাকা থেকে ধরে নিয়ে যায়। অন্ধকারে কলবাড়ি এলাকায় নিয়ে তাকে মারধর করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দেন। ছাত্রলীগ নেতারা জোর করে একটি স্টাম্পে সই নিতে চাইলে, তিনি তা দেননি। পরে তাঁর বোনের কাছে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন ওই শিক্ষক। বোন ও ভগ্নিপতি পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে ছাত্রলীগ নেতারা তাকে ফেলে চলে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় মিমাংসা করার জন্য ওই শিক্ষককে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581