রাজাপুরে পিলার সাদৃশ্য বস্তুসহ চোরাচালান চক্রের ৮ সদস্য আটক

  • আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ০৫:২৬
  • 764 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ০৫:২৬
  • 764 বার পঠিত
রাজাপুরে পিলার সাদৃশ্য বস্তুসহ  চোরাচালান চক্রের ৮ সদস্য আটক

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে পিলার সদৃশ্য একটি বস্তুসহ পিলার চোরাচালান চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পিলার সাদৃশ্য বস্তু, নয়টি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বাইপাসমোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালন চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন বাড়ির মালিক ইদ্রিস খন্দকার, স্থানীয় নজরুল ইসলাম, ভোলার লালমোহন উপজেলার মেহেদী হাসান, বোরহানউদ্দিন উপজেলার মো. মহিবুদ্দিন, ঢাকার দক্ষিণখানের রতন উদ্দিন, লক্ষ্মীপুর জেলার ভবানীপুরের মিজানুর রহমান, বরিশালের হিজলা উপজেলার মাহাতাব উদ্দিন, চট্টগ্রামের বাকুলিয়া এলাকার শহিদ বিন হোসাইন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এরা পিলার চোরাচালন চক্রের সঙ্গে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581