ঝালকাঠিতে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

  • আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ০৫:২৭
  • 799 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ০৫:২৭
  • 799 বার পঠিত
ঝালকাঠিতে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঝালকাঠিতে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠি সদর উপজেলার মীরাকাঠি গ্রামের একটি পারিবারিক মন্দিরের কালির প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে স্থানীয় সরকার বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার সকালে গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছে।
ওই বাড়ির অশোক সরকার জানান, কালীপূজা উপলক্ষে পার্শ্ববর্তী গ্রামে গভীররাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের চলে। এ অনুষ্ঠান উভোগ করতে তারাও সেখানে যান। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে এসে সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে নিজেদের বাড়ির মন্দিরের কালি প্রতিমার মুখমন্ডলের জিহ্বা এবং শিব দেবতার মাথা ভাঙা দেখতে পান। খবর পেয়ে ঝালকাঠির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানিয়েছে, তিনি লোকমুখে খবর পেয়েছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581