নলছিটিতে সংখ্যালঘু যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২০, ০৫:২৭
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২০, ০৫:২৭
  • 784 বার পঠিত
নলছিটিতে সংখ্যালঘু যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে এক সংখ্যালঘু যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বিকেলে মোল্লারহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলায় আহত শুভ খাসকেল ও তাঁর পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
হামলায় আহত শুভ খাসকেল জানান, স্থানীয় সুমন হাওলাদার, কাওসার শেখ, সোহান হাওলাদার, রবিউল ও ইমরান পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে তার ওপর ক্ষিপ্ত ছিল। গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে নলছিটি শহরের হাসপাতাল সড়ক দিয়ে যওয়ার সময় তারা পাঁচজন পথ আটকে হামলা চালায়। এতে শুভ গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওইদিন রাত ৯ টার দিকে সে নলছিটি থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
শুভ খাসকেল অভিযোগ করেন, আমি নলছিটি থানায় অভিযোগ দিলেও পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর ছাড়া করতে চায়। আবারো হামলা চালাতে পারে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শুভ খাসকেলের বাবা স্বপন খাসকেল ও মা বাসন্তী রানী। তারাও ছেলের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581