পিরিয়ডের ব্যথায় ঘরোয়া চিকিৎসা

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ১০:২৬
  • 1185 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ১০:২৬
  • 1185 বার পঠিত
পিরিয়ডের ব্যথায় ঘরোয়া চিকিৎসা

পিরিয়ড হলে কিংবা পিরিয়ডের শুরুতে নারীরা বেশ কিছু শারীরিক সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে তলপেটে, কোমরে এবং পায়ে ব্যথা হয়। কারো কারো আবার মাথা ব্যথা করে, বমিভাব হয়। এসব সমস্যায় করতে কেউ কেউ ওষুধ সেবন করেন। কিন্তু ওষুধে স্বস্তি পাওয়া গেলেও অনেক সময় ক্ষতিও হয়।

তবে ঘরোয়া উপায়ে পিরিয়ডের ব্যথা দূর করা যায়। যেমন, হালকা গরম পানিতে ২০-২৫ মিনিট গোসল করলে ব্যথা কমে।

শরীরের যেসব জায়গায় ব্যথা হয়, সেখানে ম্যাসাজ করলে ব্যথা থেকে মুক্তি মেলে।

গরম পানির সেক দিলেও ব্যথা কমে। ব্যাগে সহনীয় মাত্রায় গরম পানি নিয়ে পেটে, কোমরে এবং পায়ে ধরে রাখলে ব্যথা দূর হয়।

আয়ুর্বেদ শাস্ত্র মতে, আদা কিংবা পুদিনা পাতা দিয়ে দিনে দুবেলা চা খেলে উপকার মেলে।

অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে জুস বানিয়ে খেলেও ব্যথা কমে এবং শরীর সুস্থ থাকে।

ধনে বীজে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। তাই ধনে বীজ গরম পানিতে সেদ্ধ করে পানীয় হিসেবে খেলে উপকার পাওয়া যায়।

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে পিরিয়ডের সময় ব্যথা হয়। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা এবং বীজ জাতীয় খাবার খেলে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব।

পিরিয়ডের সময় চিনি, লবণ ও ক্যাফেইনযুক্ত খাবার কম খাওয়া ভালো। অ্যালকোহল যুক্ত খাবার একেবারে পরিহার করতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493