টালমাটাল পাকিস্তানের রাজনীতি, ইমরান খানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৬:০২
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৬:০২
  • 801 বার পঠিত
টালমাটাল পাকিস্তানের রাজনীতি, ইমরান খানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানের রাজনীতির সঙ্গে বিতর্ক লেগে থাকা নতুন কিছু নয়। দেশটির ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির সরকারের প্রধান ইমরান খানের পদত্যাগ দাবি করছে বিরোধীদলগুলো। আজ ইমরান খানের সরকারের বিরুদ্ধে দেশটির প্রধান প্রধান প্রদেশ ও শহরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। বিক্ষোভকারীরা ইমরান খানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে এক কাতারে এসে দাড়িয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল মিলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) গঠন করে। ইমরান খানের সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে দেশটির বামপন্থী, ডানপন্থীসহ উদার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো অভূতপূর্ব এই ঐক্য গড়ে তোলে। গত ১৬ অক্টোবর থেকে এই জোট একের পর এক কর্মসূচি ঘোষণা করছে।

এর মধ্যে দেশটির প্রাক্তন ও বর্তমানে নির্বাসিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা সাফদার আওয়ানকে সেনাবাহিনী ও সরকার মিলে গ্রেপ্তার ও হেনস্থা করার পরিপ্রেক্ষিতে বিরোধীরা অভিযোগ করে, ইমরান খান একটি পুতুল সরকারের প্রধান। নওয়াজ শরীফ লন্ডন থেকে প্রচারিত তার বক্তব্যে সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে বলেন, এই সরকারকে পেছন থেকে কারা চালাচ্ছে তা সবাই জানে। এছাড়া ইমরান খান নির্বাচিত হওয়ার পর থেকে সব বিরোধীদলগুলোই অভিযোগ করে আসছে, সেনাবাহিনীর মদদেই ক্ষমতায় এসছেন ইমরান খান। সাফদার আওয়ানকে গ্রেপ্তারের পর সেনাবাহিনী বেশ বিব্রত হয়েছিল।

তবে দেশটির সেনাবাহনী বরাবরের মতো ইমরান খানের সরকারকে মদদ দানের অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের প্রতি এমন অনাস্থায় শেষ পর্যন্ত সেনাবাহিনী কি ভূমিকা নেয়, সেটিই দেখার বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। তবে, সবচেয়ে বড় আশঙ্কাটি হলো, আবারও কি ক্ষমতার দৃশ্যপটে হাজির হবে সেনাবাহিনী- দেশটির নাম পাকিস্তান বলেই এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সূত্র: বিবিসি বাংলা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581