বিপিএল ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন পেরেরা

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ০৩:২৪
  • 1120 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ০৩:২৪
  • 1120 বার পঠিত
বিপিএল ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন পেরেরা

বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুইবার পাঁচ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুনস অলরাউন্ডার থিসারা পেরেরা। গতকাল শুক্রবার বিপিএলের ষষ্ঠ ম্যাচে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ৫ উইকেট নিয়ে এ রেকর্ডে নাম লেখান তিনি।

এদিন কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে একাই কুমিল্লার পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পেরেরা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মারকুটে সাব্বির রহমান এবং কুমিল্লার আগের ম্যাচের জয়ের নায়ক অধিনায়ক দাসুন শানাকাকে ক্যাচ আউটে পরিণত করেন থিসারা। জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। তবে তা পূরণ করতে পারেননি।

এরপর নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে তিনি আউট করেন মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলাম নয়নকে। শেষের দুই উইকেটও পরপর দুই বলে নেন তিনি।

এর আগের আসরে কুমিল্লার বিপক্ষেই পাঁচ উইকেট নিয়েছিল পেরেরা। ২০১৫ সালে রংপুরের জার্সি গায়ে সে ম্যাচে ২৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। আর গতকাল শুক্রবার আরো একবার পাঁচ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে বিপিএলে এ রেকর্ড গড়েন পেরেরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493