ওয়েস্ট ইন্ডিজের ঢাকা সফর পিছিয়ে গেল

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ০৬:০৭
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ০৬:০৭
  • 817 বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের ঢাকা সফর পিছিয়ে গেল

পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৭ জানুয়ারি আসার কথা ছিল। কিন্তু তা এক সপ্তাহ পিছিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত করা হয়েছে।

সেই সঙ্গে কোয়ারেন্টাইনের সময়ে অনুশীলনের সুবিধাও পাবে ক্যারিবিয়ানরা। এদিকে, সূচি চূড়ান্ত না হলেও ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে ঢাকা আর চট্টগ্রামের নাম।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের নিরাপত্তা আর কোভিড পরিস্থিতির সবশেষ অবস্থা পর্যবেক্ষণে, দুই সদস্যের ক্যারিবিয়ান দলের আগমনে জট খুলতে শুরু করেছে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের। তাদের দেয়া সংকেতের আগেই সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবি। শুরু করে দিয়েছে পরিকল্পনা।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা পিছিয়ে যাচ্ছে সফরটি। জানুয়ারির প্রথম সপ্তাহে নয়, উন্ডিজরা আসবে দ্বিতীয় সপ্তাহে।

নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা ক্যারিবিয়ান দলকে। তবে সে সময়ে তারা পাবে অনুশীলনের সুবিধা। ভেন্যু হিসেবে ঢাকার সঙ্গে সিলেটের নাম আসলেও আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। খেলা হবে মিরপুর আর চট্টগ্রামে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493