শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে বরিশালের শাকিবসহ ৮ শিশুবন্দি

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ০৫:৫৩
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ০৫:৫৩
  • 754 বার পঠিত
শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে বরিশালের শাকিবসহ ৮ শিশুবন্দি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এবার ৮ বন্দি শিশু পালিয়েছে। রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা বন্দীদের আবাসিক ভবনের জানালা ভেঙে পালিয়ে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক। পলাতকদের মধ্যে বরিশালের ছেলে মাইনুর রহমান শাকিবও আছে। বাকিরা হচ্ছে- যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙে পালিয়ে গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।এদিকে পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, পালিয়ে যাওয়া শিশুদের মূল ভবনের পাশে গার্ড ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানকার বাথরুমের জানালার গ্রিল ভেঙে তারা বাইরে বের হয় এবং বৈদ্যুতিক লাইন ঠিক করার মই ব্যবহার করে পালিয়ে যায়।এর আগেও একাধিক পালানোর ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ সুপার।এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর ওপর নির্মম নির্যাতন চালায়। এতে তিন শিশু নিহত হয় এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দী শিশুর বিরুদ্ধে মামলা হয়।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493