ভোলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ০৬:১৩
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ০৬:১৩
  • 801 বার পঠিত
ভোলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ভোলায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪জন। সোমবার সকাল ১০ টার দিকে জেলার ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- মাজহারুল ইসলাম জসিম (৫৫) ও জয় শিকবার। নিহত মাজহারুল ইসলাম সদর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে জয় শিকদার একজন ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার জেলার ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় ভোলা সদর থেকে আসা বাস মালিক সমিতির মিনি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল ইসলাম জসিম নিহত হন। আহত ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করার পর জয় সিকদার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। জয় সিকদারের স্ত্রী টুম্পা মন্ডলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের যাত্রীদের অভিযোগ, লঞ্চ ধরতে ব্যস্ত থাকায় বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

এদিকে, ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা যাত্রীবাহি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় এক ঘন্টা ভোলা-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভোলা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১১টার পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এ প্রসঙ্গে ভোলা থানার এ এস আই আবু সাইদ জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493