প্রাথমিক শিক্ষক নিয়োগ: মোট আবেদন ১৩ লক্ষাধিক ॥ বরিশাল বিভাগে ১ লাখ ৯ হাজার

  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ০৬:০৯
  • 934 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ০৬:০৯
  • 934 বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ: মোট আবেদন ১৩ লক্ষাধিক ॥ বরিশাল বিভাগে ১ লাখ ৯ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয় গত ২৫ অক্টোবর, শেষ হয় ২৪ নভেম্বর। চাকরিপ্রত্যাশীরা সংশোধনসহ সব প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করেছেন।
জানা যায়, ১৩ লাখের কিছু বেশি আবেদন জমা পড়েছে। মোট পদ ৩২ হাজার ৫৭৭ টি। এতে একটি পদের জন্য চাকরিপ্রত্যাশী ৪০ জন পরীক্ষায় অংশ নেবেন। বিভাগ ভিত্তিক সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বিভাগে। কম সিলেট বিভাগে। বরিশাল বিভাগে আবেদন জমা পড়েছে লক্ষাধিক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার বলেন, ‘ঢাকা বিভাগে আবেদন করেছেন ২ লাখ ৪০ হাজার ৬১৯ জন, রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০ জন, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে ১ লাখ ১২ হাজার ২৫৬ জন, চট্টগ্রামে ১ লাখ ৯৯ হাজার ২৩৬ জন, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪ জন, সিলেট ৬২ হাজার ৬০৭ জন এবং রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ১৬৬ জন।’
তিনি আরও জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে মোট আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।
উল্লেখ্য, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা বাদে দেশের বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493