কম্বল দেয়ার প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২১, ০৬:২১
  • 949 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২১, ০৬:২১
  • 949 বার পঠিত
কম্বল দেয়ার প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

ঝালকাঠিতে কম্বল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার পরপর রাতেই অভিযান চালিয়ে বখাটে যুবক সিরাজুল ইসলাম সিরাজকে (২৮) গ্রেপ্তার করে।

মামলার বরাত দিয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, শীত নিবারণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কম্বল এনে দেওয়ার কথা বলে ওই এলাকার এক প্রতিবন্ধী কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে প্রতিবেশী সিরাজ। পরে মেয়েটিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে সিরাজ পালিয়ে যায়।

এর পরে প্রতিবন্ধী মেয়েটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি ধর্ষণ মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে শেখেরহাট এলাকা থেকে সিরাজকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581