অনলাইনে ওজন কমানোর উপকরণ কিনে বিপদে নারী!

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৭:৩৮
  • 1091 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৭:৩৮
  • 1091 বার পঠিত
অনলাইনে ওজন কমানোর উপকরণ কিনে বিপদে নারী!

কমবেশি সবারই ওজন কমানোর চেষ্টা থাকে। চীনের এক নারী অনলাইনে বিজ্ঞাপন দেখে অর্ডার করেছিলেন একটি ওজন কমানোর উপকরণের। সেটি ব্যবহার করে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয়েছে তাকে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে দেশটির কুয়াংচৌ শহরে।

জানা গেছে, জিয়াও লু নামের ২২ বছর বয়সী ওই তরুণী অনলাইনে বিজ্ঞাপন দেখে একটা বমি করার নলের অর্ডার দেন।

বিজ্ঞাপনে বলা ছিল, ওই নলের সাহায্যে বমি করলে দ্রুত ওজন কমে। নিয়ম অনুযায়ী লু ওই নলটি ব্যবহারও করছিলেন। একদিন সকালে নলটির সাহায্যে বমি করতে গিয়ে হঠাৎ নলটি গিলে ফেলেন তিনি।

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানতে চাইলে লু জানান কোমল পানীয় খেতে গিয়ে তিনি দুর্ঘটনাক্রমে একটি স্ট্র গিলে ফেলেছেন। কিন্তু চিকিৎসকরা তার দেহের গভীরে বিদেশি কোনো একটা জিনিসের অস্তিত্ব পান। পরে স্ক্যানে দেখা যায় লু-র শরীরে ১ দশমিক ৯ সেন্টিমিটার চওড়া এবং ৩০ সেন্টিমিটার লম্বা একটি পাইপ রয়েছে। চিকিৎসকরা জেরা করাতে লু সত্যিটা বলেন। লু জানান, ওজন কমানোর জন্য অনলাইনে বমি করার ওই নলটি তিনি কিনেছিলেন। কয়েকদিন ভালোভাবে নলটি ব্যবহার করার পর হঠাৎ করেই সেটা তার শরীরের ভেতরে চলে যায়।

চিকিৎসকরা অবশ্য কয়েক ঘণ্টার চেষ্টায় নলটি বের করতে পেরেছেন।

বেজিং ফ্রেন্টশিপ হসপিটালের চিকিৎসক ঝ্যাং হ্যানিউ জানিয়েছেন, এভাবে নল ব্যবহার করে ওজন কমাতে গেলে শরীরে নানা ধরনের রোগ হতে পারে। এছাড়া রক্তপাত, এমনকী শরীরের বিভিন্ন অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেউ কেউ দীর্ঘ সময় সংজ্ঞাহীন অবস্থাতেও থাকতে পারেন।

সূত্র : টাইমসনাউ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493