১১০ বছরের রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন-শার্দুল

  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ০৬:০৩
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ০৬:০৩
  • 783 বার পঠিত
১১০ বছরের রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন-শার্দুল

ব্রিসবেন টেস্ট দারুন সব ঘটনার জন্ম দিচ্ছে। এই যেমন আজ রবিবারের সকালে ঋষভ পন্থ আউট হতেই সবাই হয়তো টিভির সামনে থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন। ১৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ভারতের অবস্থা তখন করুণ! দেড়শ রানের ওপর লিড নিতে পারে অস্ট্রেলিয়া, এমন আশঙ্কাও ঘুরছিল সমর্থকদের মনে। কিন্তু সপ্তম উইকেটে ব্যাট করতে নেমে শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর যা দেখালেন তা স্রেফ অবিশ্বাস্য।

এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এটা সপ্তম টেস্ট। সেই টেস্টে সপ্তম উইকেট জুটিতে ১২৩ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ছেন শার্দুল এবং ওয়াশিংটন। ১৯৯১ সালে কপিল দেব এবং মনোজ প্রভাকর সপ্তম উইকেটে করেছিলেন ৫৮ রান। সপ্তম উইকেটে ব্রিসবেনে সেটাই ছিল ভারতের সব চেয়ে বড় পার্টনারশিপ। সেই রেকর্ড রবিবার ভেঙে দিছেন শার্দুল-ওয়াশিংটন। ২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন এই রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েও ৫৭ রানে থামেন।

অভিষেক ম্যাচে খেলতে নেমে অল-রাউন্ডার ওয়াশিংটন গড়ছেন একাধিক রেকর্ড। শুক্রবার প্রথম একাদশে তাকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন দলে কুলদীপ যাদব থাকতেও কেন ওয়াশিংটনকে নেওয়া হল। অজিঙ্ক রাহানেরা জানতেন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করা ওয়াশিংটন দরকারে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারেন। সেটাই তিনি করে দেখাছেন ব্রিসবেনে। ১৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলছেন ওয়াশিংটন। এর আগে বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493