ঝালকাঠিতে আদালতের মধ্যেই ধর্ষকের সাথে তরুণীর বিয়ে!

  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ০৬:১৫
  • 816 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ০৬:১৫
  • 816 বার পঠিত
ঝালকাঠিতে আদালতের মধ্যেই ধর্ষকের সাথে তরুণীর বিয়ে!

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ধর্ষণের শিকার তরুণীকে বিয়ের শর্তে ধর্ষকের জামিন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ। রোববার (১৭ জানুয়ারি) জামিন শুনানির নির্ধারিত দিনে আদালতে বাদী এবং আসামি উপস্থিত হলে বরপক্ষের অনুরোধে উভয়পক্ষকে বিয়ের শর্তে স্থায়ী জামিনের প্রস্তাব দেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ। প্রস্তাবে উভয়পক্ষ রাজি হলে রোববার দুপুরে দুপক্ষের উপস্থিতে বিয়ে পড়ান কাজী মাওলানা মো. সৈয়দ বশির। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউট (পিপি) আব্দুল মান্নান রসুল বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ৩ বছর আগে ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা গ্রামের ওই তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিল। রোববার জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিন শুনানির সময় আসামিপক্ষ ভুক্তভোগী বিবাহের আগ্রহ প্রকাশ করলে এবং মেয়েপক্ষও প্রস্তাবে রাজি হলে বিচারক মো. শহিদুল্লাহ আদালতের মধ্যেই ৫ লাখ টাকা দেনমোহরে বিবাহের নির্দেশ দেন।
আদালত চত্বরে আসামি, ভিকটিম ও উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের আনুষ্ঠানিকতা শেষে আদালতে কাগজপত্র জমা দিলে শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করেন আদালত।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581