ভারত থেকে ৩৫ লাখ টিকা আসছে কাল

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২১, ০৬:৩২
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২১, ০৬:৩২
  • 745 বার পঠিত
ভারত থেকে ৩৫ লাখ টিকা আসছে কাল

ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন
ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের উদ্দেশে কথা বলেনছবি:
ভারত থেকে কাল বৃহস্পতিবার করোনাভাইরাসের ৩৫ লাখ টিকা বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আব্দুল মোমেন বলেন, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। এ ছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ টিকা দেশে আসবে।
আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ টিকা দেশে আসবে। দেশে টিকা আসার পরপরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।
টিকাদান কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।’
রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।’
চীন কোনো উপহার দিচ্ছে কি না, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493