ভোলায় দেড় বছর বয়সি শিশুকে জবাই করে হত্যা করলেন মা

  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ০৬:৩৫
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ০৬:৩৫
  • 754 বার পঠিত
ভোলায় দেড় বছর বয়সি শিশুকে জবাই করে হত্যা করলেন মা

ভোলায় গলাকেটে দেড় বছর বয়সী নিজের কন্যা শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন তানিয়া বেগম (৩০) নামের এক মা। এ ঘটনায় পুলিশ তানিয়াকে আটক করেছে। আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তায়িবা ইসলাম মাওয়া। সে ওই এলাকার রাজমিস্ত্রী সবুজের মেয়ে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আজ রোববার সকালের দিকে নিজ ঘরে দা দিয়ে গলা কেটে শিশু সন্তানকে হত্যা করে মা তানিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং তানিয়াকে আটক করে।
পুলিশ জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। শিশুটির মা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ওসি জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493