৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি ॥ বরিশালে ১৮ ফেব্রুয়ারী

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ০৬:১৬
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ০৬:১৬
  • 754 বার পঠিত
৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি ॥ বরিশালে ১৮ ফেব্রুয়ারী

দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। সরকার নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথের আন্দোলনে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে ৬ মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। বরিশালে মহা সমাবেশ হবে ১৮ ফেব্রুয়ারী।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি মনোনীত ৬ মহানগরের সাবেক মেয়র প্রার্থীরা এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন

বিএনপির ছয় মহানগরের সাবেক মেয়র প্রার্থীরা হলেন ঢাকা উত্তর সিটির তাবিথ আওয়াল, ঢাকা দক্ষিণ সিটির ইশরাক হোসেন, চট্টগ্রামের শাহাদাত হোসেন, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনার নজরুল ইসলাম মঞ্জু ও বরিশালের মজিবর রহমান সরোয়ার। তবে নজরুল ইসলাম মঞ্জু পারিবারিক কারণে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, সরকার ও সরকারের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান মিলেমিশে একাকার হয়েছে। তারা দেশে একের পর এক নির্বাচনের নামে প্রহসন করে যাচ্ছে। ইউপি নির্বাচনে পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের সঙ্গে আঁতাত হচ্ছে। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যেকোনোভাবে ক্ষমতায় থাকতে চায়।

সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণা করেন বরিশালের সাবেক মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, সরকার মুখে শক্তিশালী বিরোধী দলের কথা বললেও সুকৌশলে ক্ষমতা থেকে সরে যেতে চাচ্ছে না। এ জন্য তারা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছে।

পরে ভোট কারচুপির প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে ছয় মহানগরে সমাবেশের ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ১৮ ফ্রেব্রুয়ারি বরিশালে, ২৭ ফেব্রুয়ারি খুলনায়, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা উত্তরে ও ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সমাবেশ করবে বিএনপি। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493