নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ৬ মেয়র প্রার্থীর

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২১, ০৭:২৫
  • 728 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২১, ০৭:২৫
  • 728 বার পঠিত
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ৬ মেয়র প্রার্থীর

নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ছয় মেয়রপ্রার্থী।
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বরিশাল জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ তারা একথা বলেন।
সমাবেশে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, নিশি ভোটের আগের দিন রাতে পুলিশি ভয় দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট করেছে সরকার। ছয় সিটি নির্বাচনে ৩১ জন প্রার্ধীকে আহত করেছে। আজ সমাবেশের অনুমতি দিয়েও বিভিন্ন জেলা-উপজেলায় বিএনপির নেতাদের আসতে দেওয়া হয়নি। একদিকে তারা মিটিং করতে অনুমতি দিচ্ছে অন্যদিকে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে।
‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ’
সমাবেশে ঢাকা সিটি দক্ষিণ করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জনগণের ভোটে আসার সুযোগ নেই বলেই বিচার বিভাগকে প্রভাবিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ। আমরা পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানাই এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল বলেন, কোনো নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারছে না। বর্তমান আওয়ামী সরকার বলে তারা দুর্নীতির সঙ্গে আপস করে না কিন্তু তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি নির্বাচনগুলোতে ভোট ডাকাতির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার স্বপ্ন দেখছে সরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।
রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, বিচারবিভাগ আর প্রধানমন্ত্রীর দপ্তর আলাদা কিনা সেটা জানতে চাই। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এবং নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন চাই।
খুলনা সিটি করপোরেশনের নজরুল আসলাম মঞ্জু বলেন, ছয় সিটি করপোরেশনের প্রার্থীদের নিয়ে তারেক রহমানের নির্দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমাবেশ শুরু করেছি আমরা। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে যাওয়ার প্রয়োজন নেই।
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সমাবেশস্থলে আসতে আজ পথে পথে বাধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। ভোলার নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। সমাবেশস্থল ঘিরে রেখেছে পুলিশ। তারপরও নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়নি।
সবশেষ ছয় সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। প্রথম সমাবেশ হলো বরিশাল জেলা স্কুল মাঠে।বাংলা নিউজ ২৪

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493