করোনা/ কুয়েতে ১ মাসব্যাপী কারফিউ ঘোষণা

  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২১, ০৬:৪৫
  • 838 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২১, ০৬:৪৫
  • 838 বার পঠিত
করোনা/ কুয়েতে ১ মাসব্যাপী কারফিউ ঘোষণা

পুরো মার্চ মাসব্যাপী দেশজুড়ে কারফিউ ঘোষণা করেছে কুয়েত। দেশটিতে ক্রমশ বাড়তে থাকা করোনা আক্রান্তের গ্রাফ নিয়ন্ত্রণে আনতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রীদের এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম দ্যা গালফ নিউজ জানিয়েছে, আগামী ৭ মার্চ থেকে একমাস জুড়ে প্রতিদিন ১২ ঘণ্টা করে কারফিউ থাকবে কুয়েতে।

কারফিউয়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত লোকসমাগমের স্থানসহ পার্ক, বাংলো ইত্যাদি বন্ধ থাকবে। দেশটিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরের দেশ থেকে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারফিউ চলার সময় ফজর, মাগরিব ও এশার নামাজের জন্য হেঁটে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফার্মেসি এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোকেও কারফিউ চলাকালীন ডেলিভারি সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে।

মন্ত্রীদের কাউন্সিল দেশটিতে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিলেও রেস্টুরেন্ট এবং ক্যাফেতে শুধু ডেলিভারি চালু রাখা হয়েছে। ক্যাবিনেটে জনসাধারণের জন্য পার্কগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যাক্সিতেও দুজন যাত্রীবহনের নিয়ম বলবৎ রয়েছে। কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে এক হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছে এক হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493