ঝালকাঠিতে কিশোরী ধর্ষণ, দুই যুবকের আমৃত্যু কারাদণ্ড

  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২১, ০৭:১১
  • 816 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২১, ০৭:১১
  • 816 বার পঠিত
ঝালকাঠিতে কিশোরী ধর্ষণ, দুই যুবকের আমৃত্যু কারাদণ্ড

ঝালকাঠিতে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে রানা ও নাদিম নামের ২ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার আদেশের বিষয়টি রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ঘরে রেখে তার মা বাহিরে গেলে সেই সুযোগে একা পেয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে রানা ও নাদিম। রাত ১০টার দিকে মা বাসায় ফিরে আসলে ওই কিশোরী মাকে ঘটনা জানায়। এর লোকলজ্জার ভয়ে কিছু না বললে ধর্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় ওই দুই যুবককে আসামি করে একটি মামলা করেন।
ঝালকাঠি সরদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদকন জমা দেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান মুবিন বলেন, পরবর্তীতে উচ্চ আদালতে আসামিদ্বয়ের মুক্তি চেয়ে আপিল করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581