করোনায় আক্রান্ত রিয়াজ

  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ০৭:১২
  • 828 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ০৭:১২
  • 828 বার পঠিত
করোনায় আক্রান্ত রিয়াজ

করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা রিয়াজ। ঘরেই চলছে চিকিৎসা এই অভিনেতার। ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান তিনি। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর বাসায় চিকিৎসা নিতে শুরু করেন। এদিকে মুম্বাইয়ে শুটিংয়ে যাবার কথা ছিল তার। সেখানে তার অংশ নেওয়ার কথা ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা।
দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ। আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না। এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিংয়ে আকস্মিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। উত্তরার শুটিং স্পট থেকে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। তারপর তার হার্টে স্টেন্ট (রিং) পরানো হয়। সেই থেকে জীবনযাপনে বড় পরিবর্তন আনেন রিয়াজ। চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করেন। হঠাৎ করে করোনায় আক্রান্তের খবরে চিন্তায় পড়ে যায় তার পরিবার। রিয়াজ জানান, তার শারীরিক কিছু জটিলতা রয়েছে। তাই বেশ সাবধানে চিকিৎসা নিতে হচ্ছে। তিনি বলেন, এখন যেহেতু অনেকে করোনায় আক্রান্ত, হাসপাতালে পর্যাপ্ত সিটও নেই। সবকিছু ভেবে আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত আইসোলেশনে আছি। হাসপাতালে থাকছি না বটে, কিন্তু সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581