ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২১, ০৬:৪৩
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২১, ০৬:৪৩
  • 817 বার পঠিত
ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

ঝালকাঠি শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শনিবার ভোর রাতে র‌্যাবের একটি টিম শহরের বাতাসাপট্টি এলাকার ওই হোটেলে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। রোববার দুপুরে এক ইমেল বার্তায় মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাব বরিশাল সদর দপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা মৃত খুরশীদ আলমের ছেলে বেলায়েত হোসেন (৪০) এবং চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নিরব আহমদ (৪১)।
র‌্যাব জানায়, তাদের একটি টহল টিম দায়িত্ব পালনকালে খবরে আসে ঝালকাঠি শহরের বাতাসাপট্টি এলাকার ‘আরাফাত বোডিং’ (আবাসিক) নামক হোটেলের চতুর্থ তলায় অবস্থান করছে। পরক্ষণে র‌্যাব সদস্যরা হোটেলটির চতুর্থ তলার ৪০৪ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৮১ হাজার ৮৩০ টাকা উদ্ধার করে। সেই সাথে বেলায়েত হোসেন এবং নিরব আহমদকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।’

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581