বরিশালে পৌঁছেছে করোনা টিকার দ্বিতীয় ডোজ

  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ০৪:৩২
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ০৪:৩২
  • 753 বার পঠিত
বরিশালে পৌঁছেছে করোনা টিকার দ্বিতীয় ডোজ

বরিশালে পৌঁছেছে করোনার দ্বিতীয় ডোজ টিকা। বুধবার সকাল ৯টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা পৌঁছায়। ইপআিই ভবন এর সংরক্ষণাগারে টিকাগুলো রাখা হয়েছে।
বেক্সিমকো ফারমার ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে এই টিকা বরিশালে পাঠানো হয়। ভ্যানে চার জেলার টিকা ছিলো।

এতে বরিশালের জন্য ৫১ হাজার ডোজ, ঝালকাঠির ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনার ২১ হাজার ডোজ টিকা রয়েছে। বরিশালের জন্য নির্ধারিত টিকার বক্স সিভিল সার্জন কার্যালয়ে নামিয়ে বাকি টিকা ওই গাড়িযোগে পৌঁছে দেয়া হয়।

বরিশালে টিকা গ্রহণ করেছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও এ টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।

বাংলাদেশ জার্নাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493