বাবুই পাখির ছানা মেরে কারাগারে ৩ জন

  • আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ০৬:৫৩
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ০৬:৫৩
  • 778 বার পঠিত
বাবুই পাখির ছানা মেরে কারাগারে ৩ জন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে বাবুই পাখির বাসা ভেঙে ফেলা ও ছানা হত্যার অপরাধে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন।
আদেশে তিনি বাবুই পাখির বাসা ভাঙা ও পাখির ছানা হত্যার অপরাধে ভবানীপুর গ্রামের কৃষক লুৎফর রহমান মোল্লাকে ১৫ দিন, কৃষিশ্রমিক সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদণ্ড দেন।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণি রক্ষা আইনে এ দণ্ড দেওয়া হয়ছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
ভবানিপুর গ্রামের লুৎফর রহমান মোল্লা এবং তার কৃষিকাজের সহযোগী নাজিরপুর উপজেলার শ্রমিক সুনীল বেপারী ও সুনীল মিস্ত্রী গত শনিবার বিকেলে ধান ক্ষেতের পাশের দুটি তাল গাছে থাকা শতাধিক বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে ভেঙে ফেলেন। এসময় তারা অনেকগুলো পাখির বাসা খালের পানিতে ফেলে দেন। এতে দুই শতাধিক বাবুই পাখির ছানা মারা যায়। ভেঙে ফেলা পাখির বাসাগুলোতে কয়েকশ’ পাখির ছানা ও ডিম ছিল।
স্থানীয়রা জানান, লুৎফর রহমান মোল্লা ও তার তিন ভাই মিলে গ্রামের প্রায় ৫০ বিঘা জমিতে বোরো ধান রোপন করেছেন। সেই জমির ধান খেয়ে ফেলায় আশঙ্কায় তারা বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493