পিরোজপুরে প্রাইভেট পড়ানোয় ২ শিক্ষককে জরিমানা

  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২১, ০৭:২৯
  • 811 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২১, ০৭:২৯
  • 811 বার পঠিত
পিরোজপুরে প্রাইভেট পড়ানোয় ২ শিক্ষককে জরিমানা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনাকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রাইভেট পড়ানোর দায়ে দুই শিক্ষককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এই দুই শিক্ষক হলেন নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবব্রত রায় ও একই বিদ্যালয়ের অতিথি শিক্ষক নিত্যানন্দ মণ্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকলেও নাজিরপুর উপজেলায় কয়েকজন শিক্ষক বাড়িতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর ফেসবুক পেজ থেকে শিক্ষকদের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রাইভেট না পড়ানোর অনুরোধ করেন। এরপরও কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়াতে থাকেন। আজ সকালে ভ্রাম্যমাণ আদালত দেবব্রত রায়ের বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে দেখেন। ওই শিক্ষককে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নিত্যানন্দ মণ্ডলের বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে দেখে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর দায়ে দুই শিক্ষককে জরিমানা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493