পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত প্রখ্যাত চিকিৎসক অসিতভূষন

  • আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২১, ০৭:২২
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২১, ০৭:২২
  • 801 বার পঠিত
পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত প্রখ্যাত চিকিৎসক অসিতভূষন

দুই দফা ভ্যাকসিন নিয়েও স্ত্রী, পুত্র কন্যাসহ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বরিশালের স্বনামধন্য গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ও শের- ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. অসিত ভূষন দাস। সেই সাথে তাদের দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) তাদের নমুনা পরীক্ষা করা হলে তা কোভিড পজিটিভ আসে।
জানা গেছে, ডা. অসিতভূষন দাস ও তার পরিবার বরিশাল নগরীর আগরপুর রোডের নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল আছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান চিকিৎসক বিপ্লব কুমার দাস সাংবাদিকদের বলেন, ডা. অসিত ভূষন দাস নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। চার দিন আগে তিনি গলা ব্যথা ও কাশিতে আক্রান্ত হন। এরপর তার স্ত্রী লাভলী দাস, ছেলে অরিত্র দাস ও মেয়ে লগ্ন দাসেরও এক উপসর্গ দেখা দেয়।তিনদিন আগে নমুনা পরীক্ষা করানো হলে তাদের চারজনেরই কোভিড পজিটিভ আসে।
বিপ্লব কুমার দাস জানান, ডা. অসিতভূষন দাস ও তার স্ত্রী লাভলী দাস ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ ও ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ছিলেন। তবে তদের ছেলে অরিত্র দাস ও মেয়ে লগ্ন দাসের বয়স ১৮ বছরের কম হওয়ায় তারা টিকা নেয়নি। এর আগে ২০২০ সালের এপ্রিলে লাভলী দাস করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন। চিকিৎসক বিপ্লব কুমার দাস বলেন, প্রথম ডোজের দুই কি তিন সপ্তাহ পর শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, যা থেকে আমরা করোনা থেকে আংশিক সুরক্ষা পেতে পারি। এর আগেই ডা. অসিতভূষন দাস ও তার স্ত্রী লাভলী দাস সংক্রমিত হয়েছেন।আইসোলেশনে থাকা ডা. অসিতভূষন দাস শুক্রবার (১৬ এপ্রিল) রাতে সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে হালকা কাশি ও শরীর ব্যথা ছাড়া তিনি ও তার পরিবারের সদস্যদের তেমন কোনো উপসর্গ নেই। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন ও আইসোলেশনে আছেন।তিনি পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493